ঢাকাFriday , 13 February 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর আইন উপদেষ্টা

Link Copied!

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজান মাস শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজধানীর ঢাকা-৮ আসনের রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারি সরকারি গেজেটে প্রকাশ করা হবে। এরপর ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের গঠন সম্পন্ন হবে। ফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথগ্রহণ করবে। তিনি বলেন, দীর্ঘসময় ধরে বাংলাদেশের বহু প্রজন্মকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ ও শিক্ষার্থীরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে এ ভোটাধিকার পুনরুদ্ধার করেছে। তিনি এ ভোটকে সাধারণ কোনো ভোট নয় বলে মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি ধরে রাখার মতোই এ ভোট। নির্বাচন পরিবেশ নিয়ে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। তবে বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনাকে ভোটের সংস্কৃতি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

Uncategorized সর্বশেষ