ঢাকাThursday , 29 October 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে পদ্মার ভাঙন, চরাঞ্চল ও ফসলি জমি রক্ষায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের সুরক্ষার দাবিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার ফটু মার্কেটে সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ কবির হোসেন।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, চরাঞ্চল ও কৃষিজমি রক্ষার পাশাপাশি পদ্মার ভাঙন প্রতিরোধে নির্মিত বাঁধ সুরক্ষিত রাখা জরুরি। অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি ফসলি জমি ও কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।
কর্মসূচিতে বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে চরাঞ্চল, কৃষিজমি ও বাঁধ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. রঞ্জু হোসেন, সমাজসেবক আব্দুল খালেক খাঁ, মনসুর মন্ডল, হিটলু হোসেন, রানা হোসেন ও আশাদুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।