ঢাকাFriday , 9 January 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাবির নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম ‘অপরাজিতা’, কামারুজ্জামানের নাম ‘বিজয়-৭১’

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন দুইটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। নির্মাণাধীন শেখ হাসিনার হলের নতুন নাম রাখা হয়েছে ‘অপরাজিতা হল’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম রাখা হয়েছে ‘বিজয়-৭১ হল’। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫তম সভায় গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। তিনি বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার দেওয়া নাম পরিবর্তন করেছে গতকাল আয়োজিত সিন্ডিকেট। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’।
এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের পরে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় থাকা আওয়ামী লীগ সংশ্লিষ্ট নানা নাম পরিবর্তনের দাবি ওঠে। এর আগে গত বছর বিভিন্ন একাডেমিক ভবন, হল ও বিশ্ববিদ্যালয় স্কুলের নাম পরিবর্তন করা হয়।

Uncategorized সর্বশেষ