ঢাকাSunday , 17 November 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

Link Copied!

দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক (রশিদ গ্রুপ) আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব।
তিনি জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আবদুর রশিদ। আজ (শনিবার) সন্ধ্যার একটু আগেই কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমান কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৮ টাকা প্রদান করেন। কিন্তু কাঁচামাল সরবরাহ না করায় পাওনা টাকা আদায়ের জন্য রশিদ গ্রুপের মালিক আবদুর রশিদকে বারবার তাগাদা দিলেও তিনি কোনো কর্ণপাত করেননি। পরে আতিকুর রহমান রশিদ গ্রুপের মালিক আবদুর রশিদ ও রশিদ অয়েল মিলস্ লি.-এর ফ্যাক্টরি ইনচার্জ মেহেদী হাসান লিখনের নামে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আবদুর রশিদ দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি।

Uncategorized সর্বশেষ