ঢাকাMonday , 21 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রী মাধবদা পরলোকগমন করেছেন

Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদী বাজারের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী ও পাল সুইটসের সত্ত্বাধিকারী সদা হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত সাদা মনের ব্যবসায়ী মাধব চন্দ্র পাল পরলোক গমন করেছেন। তিনি স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে গত শনিবার ১৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মির্জাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্বর্গীয় পথের যাত্রী হন।
স্বর্গীয় মাধব চন্দ্র পাল এর অকাল মৃত্যুতে ঈশ্বরদীর সকল শ্রেণী পেশা ও ধর্মের মানুষ গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।