ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী-আটঘরিয়ার উন্নয়নে এমপি আবু তালেব মন্ডলের জোরালো উদ্যোগ,,,,, স্বাস্থ্য কমপ্লেক্স উন্নীতকরণ ও ট্রেন চলাচল বৃদ্ধির দাবিতে মন্ত্রণালয়ে আবেদন উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) #ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার স্বাস্থ্যসেবা ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, পাবনা-ঢাকা রুটের ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচল নিশ্চিতকরণ এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় ঈশ্বরদী থেকে চালুর দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন তিনি। সোমবার (২০ এপ্রিল) সকালে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ও রেল সচিব ফাহিমুল ইসলামের কাছে পৃথকভাবে এ আবেদনপত্র প্রদান করেন সংসদ সদস্য। আবেদনে তিনি উল্লেখ করেন, ঈশ্বরদী অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা জরুরি। একইসঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে পাবনা-ঢাকা ট্রেন চলাচল এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করা সময়ের দাবি। এর আগে গত সপ্তাহেও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেন এমপি আবু তালেব মন্ডল। তিনি রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, ঈশ্বরদী স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন এবং আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ট্রমা সেন্টার চালুর দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেন। স্থানীয়রা মনে

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ২৭, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি ঈশ্বরদী ।।
ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার স্বাস্থ্যসেবা ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, পাবনা-ঢাকা রুটের ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচল নিশ্চিতকরণ এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় ঈশ্বরদী থেকে চালুর দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) সকালে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ও রেল সচিব ফাহিমুল ইসলামের কাছে পৃথকভাবে এ আবেদনপত্র প্রদান করেন সংসদ তসদস্য।

আবেদনে তিনি উল্লেখ করেন, ঈশ্বরদী অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা জরুরি। একইসঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে পাবনা-ঢাকা ট্রেন চলাচল এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করা সময়ের দাবি।

এর আগে গত সপ্তাহেও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেন এমপি আবু তালেব মন্ডল। তিনি রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, ঈশ্বরদী স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন এবং আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ট্রমা সেন্টার চালুর দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেন।

স্থানীয়রা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঈশ্বরদী-আটঘরিয়া অঞ্চলের স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Uncategorized সর্বশেষ