ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব প্রণব কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জনাব আসাদুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক ময়েজ উদ্দিন (কুল ময়েজ), আবদুল জলিল কিতাব মণ্ডল (লিচু কিতাব), ঈশ্বরদী পৌরসভার সচিব জনাব জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শিহাব উদ্দিন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আতিয়ার রহমান, খায়রুল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মনেম তাজওয়ার অহিন এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম নয়ন।
এসময় রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন।
