ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

৫০ জন যাত্রীসহ দৌলতদিয়া ফেরিতে কুষ্টিয়া থেকে আগত সৌহার্দ্য পরিবহনের বাস ওঠার সময় পদ্মা নদীতে ডুবে গেছে

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৯, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নদী থেকে বাস উদ্ধারে এসেছে বিআইডব্লিউটিএ’র হামজা ফেরি থেকে নদীতে বাস: ঢাকা থেকে যাচ্ছে ডুবুরি দল
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম চলছে। ঢাকা থেকে আরও ডুবুরি দল পাঠিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে, যাত্রীবাহী বাস উদ্ধারে ঘটনাস্থলে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
ফেরি থেকে নদীতে বাস: ঢাকা থেকে যাচ্ছে ডুবুরি দল
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরীতে ওঠার সময় নদীতে পড়ে যায়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে। ঢাকা থেকে আরও টিম পাঠাচ্ছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে।
ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, বহু হতাহতের শঙ্কা
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে বাসটিতে অর্ধশশতাধিক যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর সাত থেকে আটজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।
সাঁতরে পাড়ে ওঠা আব্দুল আজিজ নামে এক ব্যক্তি জানান, চোখের পলকে বাসটি নদীতে পড়ে যায়। তিনি কোনো রকম পাড়ে উঠেছেন। তবে তার স্ত্রী, ছয় বছরের সন্তান ও শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না।