ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা।
ভোটগ্রহণের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ হয়। গত ২২ জানুয়ারি শুরু হওয়া এই প্রচারপর্ব চলে টানা ২০ দিন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। সারা দেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে ভোট নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।