ঢাকাSunday , 1 February 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

যারা মা বোনদের সাথে বেয়াদবি করেছ তোমরা তওবা কর : ডাঃ শফিকুর রহমান

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আমার মা বোনদের সাথে বেয়াদবি করেছ তোমরা তওবা কর, আর না হয় যেকোনো পরিস্থিতির দায় নিতে প্রস্তুত থাক।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা ১৫ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর মনিপুর হাইস্কুল মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর আরো বলেন, আপনারা আমাদের মায়ের জাতি, আমরা আপনাদেরকে দেওয়ার মত বুকভরা ভালোবাসা ও শ্রদ্ধা ছাড়া আর কিছুই দেওয়ার নেই, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার মাধ্যমে সন্তান লালনপালনের জন্য চাইল্ড কেয়ার স্থাপন করা হবে, নারীদের অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, আপনাদের দিকে কেউ ইভটিজিং করতে আসলে হযরত সুমাইয়া, হিন্দার মত রুখে দাঁড়াবেন। মনে রাখবেন, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে শিখিনি।
তিনি বলেন, আপনারা যেভাবে সন্তান গর্ভধারণ করা থেকে শুরু করে সন্তানকে দুধপান করিয়ে লালনপালন করে মানুষের মতো মানুষ করে থাকেন, তেমনি আগামীর বাংলাদেশটাকে মায়ের মতো লালনপালন করবেন ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের নির্বাচনে নিরাপদ বাংলাদেশ গড়তে হ্যাঁ-এর পক্ষে ভোট দিবেন এবং ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিবেন ইনশাআল্লাহ।
সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও ঢাকা মহানগর উত্তর এর নায়েবে আমীর ও আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন, এসময় কয়েক সহস্রাধিক নারী উপস্থিতি ছিলেন।

Uncategorized সর্বশেষ