ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ সড়ক দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও হাবিব।

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১২, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। পাবনায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বেচে গেলেন-পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
দূর্ঘটনায় দুজনই মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে ।
এলাকাবাসী জানান, আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
নির্বাচনী প্রচারে অংশ নেওয়া হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু জানান, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। আটঘরিয়ায় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই সেটি দুমড়েমুচড়ে যায়।
পাবনাতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনায় আহত
ঈশ্বরদী (পাবনা )প্রতিনিধি:
পাবনার (পাবনা -৪ )ঈশ্বরদী আটঘরিয়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, (পাবনা-৫) সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ।
৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপারা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে ।
এলাকাবাসীরা জানান,আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ।
প্রোগ্রামে সফরকারি হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু জানান,পাবনার ২ আসনের (সুজানগর) প্রোগ্রাম শেষ করে (পাবনা ৪) আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে আসার পথে ঘাটপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শিমুল বিশ্বাস, ও হাবিবুর রহমান হাবিবকে বহন করা প্রাইভেট গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়।
এতে ধানের শীষের প্রার্থী পাবনা ৫ আসনের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা ৪ আসনের হাবিবুর রহমান হাবিব মারাত্মক আহত হয়েছেন । দুজনেরই পায়ে মারাত্মকভাবে আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে প্রাইভেট গাড়ির ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা খুবই খারাপ। তবে ধানের শীষের দুজন প্রার্থীই পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
বিপুল হোসেন বুদু আরও জানান, আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে গেলেন হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস। ধানের শীষের দুজন প্রার্থীর জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন । এতে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব মারাত্মক আহত হয়েছেন। তবে প্রাইভেটকারের ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা গুরুতর। পরে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয় ।
বিপুল হোসেন বুদু আরও জানান, আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রাণে বেঁচে গেলেন। তিনি আহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Uncategorized সর্বশেষ