ঢাকাSaturday , 1 November 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঝটিকা মিছিল থেকে আ.লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

Link Copied!

ঝটিকা মিছিল ও মিছিলের প্রস্তুতির সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
‎শুক্রবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
‎তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। ঝটিকা মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নামপরিচয় জানাননি তিনি। বিকেল চারটায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে জানান পুলিশের এই কর্মকর্তা।

Uncategorized সর্বশেষ