ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ক্লাশ ও পরীক্ষা বর্জন করে ডিপ্লোমা শিক্ষার্থীরা আট দফা দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করে

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ১৬, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট ৮ দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেন কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা ।
১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে এ আন্দেলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক ধরে পোষ্ট অফিস মোড় প্রদক্ষিন শেষে আবারো ক্যাম্পাসে ফিরে এসে তাদের অবস্থান কর্মসূচীতে যোগদান করেন। তাদের ৮ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে-১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে। ২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কৃষি কর্মকর্তা হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করণ করতে হবে। ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। ৫.সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষি বিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকুরির ক্ষেত্রে ন্যূন্যতম ১০ গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে। ৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠে সংযুক্তির ভাতা প্রদান করতে হবে। ৮. উপ সহকারী কৃষি কর্ম কর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্য়ন্ত আন্দোলন অব্যাহত রেখে এক জনও ক্লাসে ফিরবেন না বলে ঘোষনা দেন এবং এ জন্য তারা যেকোন ধরনের প্রতিকূলতাকে পরাভূত করতে প্রস্তুত বলে হুশিয়ারী উচ্চারন করেন।

Uncategorized সর্বশেষ