ঢাকাSunday , 1 December 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের খালাসে যা বললেন মির্জা ফখরুল

Link Copied!

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করে দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি।
রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিট লন্ডন থেকে দেওয়া এই বিবৃতির কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
এর আগে বিচারিক আদালতের রায় বাতিল করে রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করেছিল।’
তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।’
এই রায়ে বিএনপি মহাসচিব শুকরিয়া আদায় করে সারা দেশের দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন—তারা যেন শুকরিয়া আদায় করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

Uncategorized সর্বশেষ