ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রবিবার নতুন নির্বাচন কমিশনারদের শপথ

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২৩, ২০২৪ ৪:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী রবিবার (২৪ নভেম্বর) সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন শপথ গ্রহণ করবে। সেদিন দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শুক্রবার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের ১ মাস পর ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল কমিশন একযোগে পদত্যাগ করে। এর আড়াই মাস পর গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নাসির উদ্দীন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
নতুন এই কমিশনের ওপর আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে।

Uncategorized সর্বশেষ