ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

আ’লীগের আমলে স্বৈরাচার বাদে সবাই ছিলেন মাজলুম : ঈশ্বরদীতে মুফতি আমীর হামজা

জয়পত্র ডেস্কঃ
অক্টোবর ৩০, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের আমলে দলমত নির্বিশেষে স্বৈরাচার বাদে সবাই ছিলেন মাজলুম বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা মুফতি আমীর হামজা । তিনি বলেন,শেখ হাসিনার শাসনামলে কেহই নিরাপদ ছিলেন না। এমন কোনো গোষ্ঠীকে পাওয়া যাবে না যে তারা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ বাহিনীর নির্যাতনের শিকার হননি, তারা দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
সোমবার (২৮ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা পশ্চিম শাখা আয়োজিত সিরাত মাহফিলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আমীর হামজা আরো বলেন,‘ইসলামী ছাত্রশিবির বিগত ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে, আর এ বৈষম্যের শিকার হতে চায় না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান সিনেট সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
পাবনা জেলা পশ্চিম সভাপতি ইসরাইল হোসেন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ছাত্রশিবিরের পাবনা জেলা সাবেক সভাপতি ও জামায়াতের ঈশ্বরদী উপজেলার আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।
ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা পশ্চিম সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাবনা শহর সভাপতি ফিরোজ হোসেন, সাবেক জেলা সভাপতি তানভীর কবির শিখন, তারিকুল ইসলাম তুষার।
অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি বাকিবিল্লাহ খান,আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান,প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম,শূরা ও কর্মপরিষদ সদস্য তৈয়ব আলী মণ্ডল, পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।