ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

নানা আয়োজনে ঈশ্বরদী উপজেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিন

জয়পত্র ডেস্কঃ
অক্টোবর ২৮, ২০২৪ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ঈশ্বরদী উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ,বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও মাদ্রাসায় শিক্ষার্থীদের খাদ্য বিতরণসহ বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে ২৭ অক্টোবর রবিবার সকালে রেলগেটস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালন করা হয়।
এছাড়া উপজেলার সাহাপুর মন্ত্রী মোড়ে বিএনপির পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি ও রফিকুল ইসলাম নয়নসহ বিভিন্ন নেতাকর্মীরা। এছাড়া পাকশী, সাঁড়া, ঈশ্বরদী বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
ঈশ্বরদী রেলগেটের কর্মসুচীতে পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সদস্য সচিব এ কে এম সাজিদুর রহমান জিতুর সঞ্চালনায় এসব কর্মসূচিতে উপজেলা বিএনপি’র প্রস্তাবিত আহ্বায়ক আহসান হাবীব, পৌর বিএনপি’র প্রস্তাবিত আহবায়ক এস এম ফজলুর রহমান, পৌর সদস্য সচিব বিষ্ণু সরকার, উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস,যুগ্ন সাধারন সম্পাদক আতাউর রহমান পাতা,পৌর সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জনি,সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল,উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকারের মত ঈশ্বরদী মহিলা কলেজের কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বক্তব্যে আগামী ৭দিনের মধ্যে এই কমিটি ভেঙে নতুন কমিটি করার আল্টিমেটাম দেন তিনি।