‘সংবাদ সাতদিন’ পত্রিকার দ্বিতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে ‘তারুণ্যের দৃঢ় প্রত্যয় বদলে দেওয়ার শপথ’-এই প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। গত ২৬ অক্টোবর শনিবার বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই বর্ণ্যাড্য অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান ।
‘সংবাদ সাতদিন’ সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমেদ কিরণ বলেন, “এই বর্ষপূর্তি অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমরা ভবিষ্যতেও পাঠকদের জন্য নতুন ও মানসম্পন্ন খবর উপহার দিতে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মেধাবীদের এবং আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চারজন কৃতি শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী শাফায়েতুল করিম মঈন, অনার্স পর্যায়ে রচনায় দেশসেরা নওশাদ আলী হৃদয়, কারিগরি শিক্ষায় ২০২৩ সালে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী রোকাইয়া তানজুম ও মেধাবী শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তি এবং স্থানীয় সরকার গবেষক ও লেখক মোশাররফ হোসেন মুসাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক ইমাম গাজ্জালী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, প্রাবন্ধিক মোশাররফ হোসেন মুসা, নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও খোন্দকার মাহবুবুল হক দুদু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাংবাদিক শিক্ষক, শিক্ষার্থী, এবং অভিভাবক সুধীজন উপস্থিত ছিলেন। পরে ‘কলের গান’ ও ‘তরুণ এন্ড ফ্রেন্ডস’ ব্যান্ডের মানিক মন্ডল ও মৃদুলার সঙ্গীত পরিবেশিত হয়।
