ঢাকাMonday , 21 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একদল গবেষক দৈনন্দিন সহজলভ্য খাদ্য উপাদানের নির্যাস ব্যবহার করে একটি অভিনব অ্যান্টিক্যানসার সাপ্লিমেন্ট সিরাপের প্রোটোটাইপ তৈরি করেছেন

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একদল গবেষক দৈনন্দিন সহজলভ্য খাদ্য উপাদানের নির্যাস ব্যবহার করে একটি অভিনব অ্যান্টিক্যানসার সাপ্লিমেন্ট সিরাপের প্রোটোটাইপ তৈরি করেছেন।

“Priceless Edible Foods: An Alternative Source of Expensive Anticancer Drugs” শীর্ষক গবেষণার আওতায় গবেষকরা লেবু, টমেটো, ধনিয়া ও পালং শাকের মতো প্রতিদিনের চেনা উপাদানের নির্যাস নিয়ে কাজ করেন। গবেষণাগারে EAC mice মডেলে এসব নির্যাসের ক্যানসার প্রতিরোধী ক্ষমতা ও কার্যকারিতা সফলভাবে মূল্যায়ন করা হয়েছে।

ব্যবহৃত প্রধান উপাদানসমূহ:

লেবুর নির্যাস (Lemon Extract)

টমেটোর নির্যাস (Tomato Extract)

ধনিয়া পাতার নির্যাস (Coriander Extract)

পালং শাকের নির্যাস (Spinach Extract)

গবেষণাটিতে অংশ নেন প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ড. এ এইচ এম খুরশীদ আলম, মো. রহমত আলী, মো. আরিফুল ইসলাম, এ বি এম আশরাফুল, মো. আজিজ আব্দুর রহমান, মো. গোলাম সাদিক এবং গবেষণাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার নভোথিয়েটারে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

উদ্ভাবিত এই সিরাপটি এখনো গবেষণাগার পর্যায়ের একটি প্রোটোটাইপ এবং এটি ক্যানসার চিকিৎসার অনুমোদিত বাণিজ্যিক ওষুধ নয়। বোতলের লেবেলেও স্পষ্টভাবে “For Research Purpose Only” উল্লেখ রাখা হয়েছে। তবে ব্যয়বহুল ক্যানসার চিকিৎসার বিকল্প খুঁজতে এবং সহজলভ্য দেশীয় খাদ্য উপাদানের ঔষধি গুণকে কাজে লাগাতে এই গবেষণা একটি বড় অগ্রগতি।