ঢাকাTuesday , 25 April 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে নিখোঁজের ১৬ দিনেও খোঁজ মেলেনি চিরঞ্জিতের

রনজন কুমার
April 25, 2023 2:23 pm
Link Copied!

ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা ( আলহাজ্ব ক্যাম্প ) এলাকার আনন্দ কুমার সরকারের ছেলে চিরঞ্জিত কুমার সরকার (১২) ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার (৮ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এতে তার পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

চিরঞ্জিতের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও অনেক খোঁজাখুঁজির পরও আজ পর্যন্ত তার সন্ধান মিলছে না। ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আনন্দ কুমার বলেন, শনিবার সকালে চিরঞ্জিত বাড়ি থেকে বাইরে যাই। রাতে প্রতিবেশি ও আত্মীয়স্বজনকে বাড়িতে খোঁজ নিয়ে তাকে পায়নি। পরের দিন থেকে দূরদূরান্তের আত্মীয়স্বজনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছি কোথায় তাকে পাওয়া যাচ্ছে না। কোন সহৃদয় ব্যক্তি যদি চিরঞ্জিতের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করছি।

কোনো ব্যক্তি তার খোঁজ পেলে পারিবারিক সূত্রে দেয়া এই নম্বরে ০১৭৩৬-০৪৪৩৮৮, ০১৭০৩২৭১৯২৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।