ঢাকাMonday , 8 August 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে দোকানের দেওয়াল ভেঙ্গে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

Link Copied!

ঈশ্বরদীর নতুনহাট মোড়ের মোল্লা জুয়েলার্সের ওয়াল ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা টাকা চুরির অভিযোগ উঠেছে। দোকান মালিকের দাবি, তার দুই দোকান থেকে ৭ ভরি সোনা ও ৩০০ ভরি রূপা, ৩২ হাজার টাকা চুরি হয়েছে। সবমিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার মতো তি হয়েছে।

রবিবার (৮ আগস্ট) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিক আশরাফুল ইসলাম মারুফ মোল্লা  জানান, ৮ আগস্ট সকাল ৯টায় দোকান খুলে ভেতরে ঢুকে দেখতে পাই স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। দোকানের পেছনের ওয়াল ও দুইটি দরজার তালা লাগানোর স্টিলের পাত ভেঙ্গে দোকানে চোর ঢুকে। এসময় দোকানের স্টিলের সিন্দুক ও ডিসপ্লে করে রাখা ৭ ভরি সোনা, এক হাজার স্বর্ণের নাক ফুল, ৩০০ ভরি রুপা ও নগদ ৩২ হাজার টাকা চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

ঈশ্বরদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম  জানান, দোকানের পিছনের ওয়াল ভেঙ্গে ও দুইটি স্টিলের দরজার তালা লাগানোর লকের পাত ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে চুরি করেছে। চুরির ঘটনার সঙ্গে একাধিক চোর জড়িত। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।