ঢাকাSunday , 7 August 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ভেটেনারী ঔষধ বিক্রেতার আত্মহত্যা

Link Copied!

ঈশ্বরদীতে ভেটেনারী ঔষধ  ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ (৪০) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ৭ আগস্ট (রবিবার) ভোর সাড়ে ৫টায় উপজেলার জয়নগর শিমুলতলা নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পরলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। আসাদুজ্জামান আসাদ জয়নগর শিমুলতলা গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আসাদুজ্জামান। রবিবার ভোরে পরিবারের সকলের অগোচরে গ্যাস ট্যাবলেট খায়। বাড়ির লোকজন টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঈশ্বরদী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) শফিউল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।