ঢাকাSaturday , 25 June 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদী পৌরসভার নানা আয়োজন

Link Copied!

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় র‌্যালী, আলোচনা সভা ও মিষ্টিমূখের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা। সঞ্চালনা করেন নির্বাহী কর্মকর্তা জহুরুল হক। এসময় পৌর মেয়র বলেন, একক সিদ্ধান্তে নিজ অর্থায়নে নির্মিত পদ্মাসেতু বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করিয়েছে আরো একধাপ। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের মূলমন্ত্র যুগিয়ে নিজেকে নিয়েছেন নেতৃত্বের অনন্য উচ্চতয়।

পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, কাউন্সিলর ফিরোজা বেগম, ইউসুফ আলী প্রধান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।