ঢাকাWednesday , 15 June 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী প্রিমিয়ার লীগের উদ্বোধন

Link Copied!

ঈশ্বরদী প্রিমিয়ার লীগের (আইপিএল) এর উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন (বুধবার) সকালে আলহাজ্ব আবুল মুনসুর খান স্টেডিয়ামে পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা আইপিএলের উদ্বোধন করেন।

ঈশ্বরদী ক্রিকেট একাডেমীর উদ্যোগে ও পৌরসভার পৃষ্ঠপোষকতায় আয়োজিত আইপিএল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় অংশ নেয় লোকো টাইগার বনাম রেঞ্জ রাইডারস।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পৌরসভার কাউন্সিলর ফিরোজা খাতুন, আইপিএল পরিচালনা কমিটির কমিটি আহবায়ক পৌরসভার কাউন্সিলর আবু জাহিদ উজ্জ্বল, প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ।