ঢাকামঙ্গলবার , ৭ জুন ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিবেদক
জুন ৭, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে তৌহিদুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাপুর নতুনহাট গোলচত্বর সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
তৌহিদুল ইসলাম সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের সোহেল হোসেন সরদারের ছেলে। সে পাকশী নর্থবেঙ্গল পেপার মিল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় রবিউল ইসলাম জানান, তৌহিদুল সাঁতার জানতো না। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে যায়। খবর পেয়ে এলাকার লোকজন পুকুরে নেমে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করেন। দুপুর ২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমলাক হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।