ঢাকাSaturday , 4 June 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ। শনিবার (৪ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইছাহক আলী মালিথা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহব্বায়ক সজিব মালিথাসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানসহ সহস্রাধিক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, বিএনপি-জামাতের দোসররা এ বাংলার মাটিতে আবারও পঁচাত্তরে ঘটাতে চায়। তাদের এই দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি-জামাত যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই আওয়ামীলীগ দাঁত ভাঙা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে