ঢাকাSunday , 29 May 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সিপিবির বিক্ষোভ কর্মসূচি পালিত

Link Copied!

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঈশ্বরদী  উপজেলা কমিটির উদ্যেগ ২৯ মে ( রবিবার)  বিকেলে ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনে কেন্দ্রীয় কমিটি ঘোষিত ২০ মে থেকে ৩ জুলাই কর্মসূচির অংশ হিসেবে সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটি সহ- সাধারণ সম্পাদক কমরেড জাহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ অলোক মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সালফি আল ফাত্তাহ, পাবনা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক,পাবনা জেলার  সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক কমরেড আহসান হাবিব, বাংলাদেশ কৃষক সমিতি পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জামাত আলী মন্ডল, কমরেড জুয়েল হোসেন সোহাগ, কমরেড জিবন দাস প্রমুখ।

সিপিবি নৃত্যবৃন্দ বলেন, দব্যমূল্য নিয়ন্ত্রণ করো, মজুতদারদের শাস্তি দাও, রেশনিং ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু কর, ফ্যামিলি কার্ড সংখ্যা ও পণ্য বাড়াও, দূনীতি লুটপাট রুখে দাড়াও, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও বিকল্প গড়ো, ভোটাধিকার ফিরেয়ে দাও, দাম কমাও- জান বাঁচাও।