ঢাকাThursday , 26 May 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ঈশ্বরদীতে ছাত্রলীগের বিক্ষোভ

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভমিছিল, প্রতিবাদ সভা করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কটুক্তির অভিযোগে এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের রিক্সা স্ট্যান্ডে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

পথ সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হোসেন শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর ভাষায় কটুক্তি করায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জানান।