ঢাকাThursday , 26 May 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ১৫ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ী জুয়েল রানা (২৮) কে মাদক ও দেশীয় অস্ত্রসহ শহরের শৈলপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের ফতেহমোহাম্মদপুর মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ২টায় জুয়েল রানার শ্বশুর সোহেল হোসেনের শহরের শৈলপাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের নগদ ৫২ হাজার টাকা, ২টি মোবাইল সেট, মাদক বহনের কাজে ব্যবহৃত পুরাতন একটি মোটর সাইকেল,২ টি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ জুয়েল রানাকে গ্রেফতার করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক ব্যবসায়ী জুয়েল রানার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।