ঢাকাWednesday , 11 May 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে দূর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত

Link Copied!

ঈশ্বরদীতে দূর্বৃত্তের গুলিতে কামরুল ইসলাম (২৫) নামে এক ধান-চাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ মে) বিকাল ৪টা ৪৫ মিনিটে উপজেলার দাশুড়িয়া মোড় সংলগ্ন লতিফ বিশ্বাসের ধানের চাতালের সামনে এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা তুহিন হোসেন জানান, বিকাল ৪টা ৪৫ মিনিটে দুই রাউন্ড গুলির শব্দ শুনে পাশ্ববর্তী লোকজন গিয়ে দেখতে পান কামরুল ইসলাম গুলিবদ্ধ অবস্থায় পড়ে আছেন। এসময় হেলমেট পরা এক ব্যক্তিকে মটর সাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। কামরুল ইসলামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাঁর হাত ও বুকের এক পাশে গুলি লেগেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, আহত কামরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।