নিজস্ব প্রতিনিধি ।
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বর্ষিযান রাজনীতিবিদ,ঈশ্বরদী প্রেসক্লাবের সম্মানিত আজীবন সদস্য,ঈশ্বরদীর রাজনৈতিক অঙ্গনের একজন সৎ,ন্যায়পরায়ন ও সাদা মনের নির্ভোল মানুষ পরম শ্রদ্ধেয় চাচা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস আজ শনিবার সকাল (২০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । তার এই মৃত্যুতে ঈশ্ববরদীবাসী গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
শ্রদ্ধাভাজন ও জনপ্রিয় এই নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন-ঈশ্বরদী আটঘরিয়া আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল,আতম শহিদুজ্জাসান নাসিম,সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম বিশ্বাস,দপ্তর সম্পাদক মোঃ আজিজুর রহমান চঞ্চল,পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল খালেক,সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন খান,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন,ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান,দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেখ মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার,সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জান পিন্টু,লক্ষিকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ আনিসুর রহমান শরীফ,সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমলাক হোসেন বাবু,ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা,ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
