নিজস্ব প্রতিনিধি ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর হমান শরীফ । তিনি পেয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মোঃ পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ৫৮৩ ভোট।
৭ জানুয়ারি রবিবার রাত ৮টায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সুবীর কুমার দাশ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪১ দশমিক ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি । এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনার পালা । পাবনা-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ২৩১ জন। আসনটির ১৪০ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে কোন প্রকার সূক্ষ কারচুপি ছাড়াই ভোট গ্রহণ করা হয়।
