ঈশ্বরদী প্রতিনিধি।। শ্রদ্ধা আর ভালবাসায় ঈশ্বরদীতে ৫২তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উদযাপন ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে ঈশ্বরদী উপজেলায় আজ ১৬ ডিসেম্বর সকালে আলহাজ্ব মোড়স্থ বিজয় স্তম্ভে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।এর পর রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ ও এসিল্যান্ড টিএম রাহসিন কবির শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় স্তম্ভে পূষ্পার্ঘ অর্পন করেন।এর পর পর্য়ায়ক্রমে স্থানীয় এমপি,উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র,মুক্তিযোদ্ধা ও কাউন্সিলরবৃন্দ পূষ্পমাল্য নিবেদন করেন। এরপর বিজয় স্তম্ভে নেতৃবৃন্দ জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তলোন করেন। ওদিকে সকাল আটটায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা ৪ ঈশ্বরদী- আটঘরিয়া আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনিত পাবনা-৪ আসনের এমপি প্রার্থী গালিবুর রহমান শরীফ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে , জাতীয়,দলীয়,সাংগঠনিক পতাকা উত্তলোন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে গালিবুর রহমানের নেতৃত্বে বিজয় মিছিল করে আলহাজ্ব মোড়স্থ বিজয় স্তম্ভে সম্মিলিত ভাবে পূষ্পার্ঘ অর্পন করেন।এরপর একে একে বিজয় স্তম্ভে পূষ্পমাল্য অর্পনের ঢল নামে। এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন এর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ,ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমানের নেতৃত্বে উপাধ্যক্ষসহ সকল শিক্ষক ও ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,শিক্ষাপ্রতিষ্ঠান,বেসরকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পূষ্পমাল্য অর্পন করেন। এসময় পৌর মেয়র ইছাহক আলী মালিথা,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেসুর রহমান মিন্টু,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস,উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আওয়ামী ও যুবলীগের কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্য আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহজেবিন শিরিন পিয়া,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,ওসি তদন্ত মনিরুল ইসলাম, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল,পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন,সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সজীব মালিথা, যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি, সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনাসহ অগনিত জনতা। অন্যদিকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এসএম স্কুল মাঠ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট্স ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর কূচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান,ঈশ্বরদী মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিএসআরআইসহ অনেক প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
