ঢাকাFriday , 15 December 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।
ঈশ্বরদী প্রেসক্লাব ও ঈশ্বরদী উপজেলা প্রশাসন মোমবাতি জ্বালিয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে । ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন বধ্যভূমিতে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে ও তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে।
মোমবাতি প্রজ্বালনের আগে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন এর সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য় তুলে ধরে বক্তব্য রাখেন ।
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কশিশনার (ভূমি) রাহসিন কবির,নির্বাচন অফিসার মোঃ আশরাফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলামম মোস্তফা চানা মন্ডল, আব্দুল খালেক, নজরুল ইসলামম মিন্টু,মঞ্চু চৌধূরী, সিরাজ উদ্দিন বিশ্বাস,ই,ম শহিদুল ইসলাম,ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম আবুল বাসার,খন্দকার মাহবুবুল হক দুদু,যুগ্ন সাধারন সম্পাদক সেলিম সরদার,ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ,ঈশ্বরদী থানার অফিসার বৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ সমবেত সকলে একযোগে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলনে অংশ নিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।