ঈশ্বরদী মহিলা কলেজ
ঈশ্বরদী,পাবনা।
নিয়োগ বিজ্ঞপ্তি (২য়বার)
ঈশ্বরদী মহিলা কলেজ,ঈশ্বরদী পাবনা-এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এবং বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদে নিয়োগ প্রদান করা হবে । আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ৭দিনের মধ্যে যে কোন তপশীল ভূক্ত ব্যাংক হতে ঈশ্বরদী মহিলা কলেজের অনুকূলে ৫০০/-টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট ,পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙিন ছবি,জাতীয় পরিচয়পত্র,নাগরিকত্ব সনদপত্র এবং শিক্ষা সনদের ফটোকপি (সত্যায়িত) সহ আবেদনপত্র অধ্যক্ষ বরাবর প্রেরণ করতে হবে ।
পদের নাম : (১)বৃদ্ধিপ্রাপ্ত ল্যাব সহকারী (উদ্ভিদ বিদ্যা) পদে ০১ জন । শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান (২য় বিভাগ) ।
(২) পরিচ্ছন্নকর্মী : পদ সংখ্যা ০১ জন। শিক্ষাগত যোগ্যতা : জেএসসি/জেডিসি /সমমান পাস ।
(৩) নিরাপত্তাকর্মী : পদ সংখ্যা ০১ জন । শিক্ষাগত যোগ্যতা : জেএসসি/জেডিসি /সমমান পাস ।
সকল পদের প্রার্থীদের বয়স অনুর্দ্ধ ৩৫ বছর হতে হবে । অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
অধ্যক্ষ,
ঈশ্বরদী মহিলা কলেজ ।
