নিজস্ব প্রতিনিধি । থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে গান-বাজনা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ।ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ।এছাড়া যে কোনো ধরনের ডিজে পার্টিও নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি ।
বড়দিন ও ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) । ঈশ্বরদী উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহিত হয় । উপজেলা পরিষদের ৩য় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হতে যাচ্ছে । এছাড়াও ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন ৩১ ডিসেম্বর দেশব্যাপী থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে । এ দুটি বড় উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে টিম আকারে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় ।এমনকি রূপপুর আনবিক প্রকল্পে ১৩টি দেশ থেকে আগত বিদেশী নাগরিকদেরকেও বিধি নিষেধ মেনে সতর্কঅবস্থানে থেকে উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় ।
এছাড়ও কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো গান-বাজনা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। যে কোনো ধরনের ডিজে পার্টি নিষিদ্ধ থাকবে ।
এসময় ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,ভাইস চেযারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম খান,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,সহকারী কমিশনার (ভূমি) রাহসিন কবির,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান, প্রাণী সম্পদ কর্মকর্তা,ডাঃ আব্দুল বাতেন,৭টি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানবৃন্দ,ঈশ্বরদী থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম, নৌপুলিশ, রেলওয়ে পুলিশ ,ওললওয়ে নিরাপত্তা কর্মকর্তা,মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে কর্মকর্তা এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি,সাধারন সম্পাদকসহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
