ঈশ্বরদী প্রতিনিধি ।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ আজ ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে জমা দিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে গালিব শরীফ ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্য়ালয়ে সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল পর্যায়ের আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্য়ালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে সরকারী সকল নিয়ম-কানুন মেনে বিসমিল্লাহ বলে মনোনয়ন ফরম জমা জমা দিতে রওনা হয়ে প্রথমে ঈশ্বরদী উপজেলা পরিষদ কার্য়ালয়ে সহকারী রির্টানিং অফিসার ও ইউএনও সুবির কুমার দাস ও নির্বাচন অফিসার আশরাফুল ইসলামের নিকট জমা দেন। এসময় সহকারী কশিশনার (ভূমি) টিএম রাহসিন কবির,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ্বাস,সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু,সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা,লক্ষিকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গালিব শরীফরে চাচা আনিসুর রহমান শরীফ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ,গোলাম মোস্তফা চান্না মন্ডল,আকরাম হোসেন খান,সাড়া ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার,সলিমপুর ইউপি চেযারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,দাশুড়িয়া ইউনিয়ন চেযারম্যান বকুল সরদার,পাকশী ইউপির চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু,মুলাডুলি ইউপির চেযারম্যান আব্দুল খালেক মালিথা,সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন মিঠু,জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার,সাবেক সদস্য সাইফুল আলম বাবু মন্ডল,শফিউল আলম বিশ্বাস,লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকাল সরদার,সাধারণ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়,ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম লিটন প্রমুখ ।
পরে পর্যায়ক্রমে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার এবং নির্বাচন অফিসারের নিকট মনোনয়ন ফারম জমা দেন, এসময় আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন,উপজেলা চেয়ারম্যান তানভির ইসলামসহ সকল নেতৃবৃন্দ সাথে ছিলেন ।
সব শেষে বৃহস্পতিবার দুপুর ১টায় পাবনা জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান আসাদের নিকট মনোনয়ন পত্র জমা দেন । এ সময় তার সমর্থক ও প্রস্তাবক এবং ঈশ্বরদী-আটঘরিয়া এলাকার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের নিকট এক প্রতিক্রিয়া ব্যক্ত করে গালিবুর রহমান গালিব বলেন,মানবতার মা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর জননেত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন । আমি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের কাছে সহযোগিতা কামনা করছি । সেই সাথে আমি আমার কর্মের মাধ্যমে আমার প্রয়াত পিতা সাবেক ভূমিমন্ত্রী ও আমৃত্যু পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর কোন ধরনের অসম্মান যেন না হয় সে জন্য আপনাদের সকলের দোয়া চাই । এসময় তিনি পাবনা-৪ আসন থেকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন।
পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । যারা মনোনয়ন পত্র জমা দিলেন তারা হলেন, আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ,স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস,জাসদের মোঃ আব্দুল খালেক,জাতীয় পার্টির মোঃ রেজাউল করিম খোকন,কৃষক শ্রমিক জনতা লীগের আতাউল হাসান ছবি ও জাকের পার্টির হায়দার আলী।
মোঃ আব্দুল বাতেন,
ঈশ্বরদী প্রতিনিধি,
তারিখ-৩০/১১/২০২৩ ইং,
মোবাইল-০১৩১৭৯৬৭৪৪৪ ।
