নিজস্ব প্রতিনিধি ।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফকে রাজসিক সংবর্ধনা প্রদান করা হয়েছে । মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে সড়ক পথে গালিবুর রহমান শরীফ ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এসে পৌঁছালে তাঁকে ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা ।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সাড়া ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার,সলিমপুর ইউপি চেযারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,দাশুড়িয়া ইউনিয়ন চেযারম্যান বকুল সরদার,পাকশী ইউপির চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু,মুলাডুলি ইউপির চেযারম্যান আব্দুল খালেক মালিথা,সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন মিঠু,জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল আলম বাবু মন্ডল,শফিউল আলম বিশ্বাস,আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর,লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আলাল সরদার, চাঁদভা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন.সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকাল সরদার,সাধারণ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় প্রমুখ ।
উত্তাল জনতার জনসমুদ্রে এসময় সমবেত ছিলেন-পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি,সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস,পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব প্রমূখ ।
সংবর্ধনা সভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ তাঁর বক্তব্য প্রদান কালে আবেগাপ্লুত হয়ে বলেন,মানবতার মা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন । ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর ভালোবাসার কাছে আমি চির কৃতজ্ঞ। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমার পিতার বন্ধু সাবেক এমপি নুরুজ্জামান চাচাসহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে একসাথে সেই দায়িত্ব পালন করতে চাই। সেই সাথে আমার কর্মের মাধ্যমে আমার মরহুম পিতা শামসুর রহমান শরীফ ডিলুর স্মৃতি ধরে রাখতে চাই । এসময় তিনি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের কাছে সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনা শেষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে গালিব শরীফ তার গ্রামের বাড়ি লক্ষীকুন্ডায় পিতা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কবর জিয়ারত করতে করে মায়ের চরণে ভুক্ত শ্রদ্ধা নিবেদন করে দোয়া আর্শিবাদ গ্রহন করেন।
