ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

গালিবুর রহমান শরীফ কে বরণ করতে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২৮, ২০২৩ ২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ কে বরণ করার লক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে ২৭ নভেম্বর বিকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্য়ালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। সভাপরিচালনা করেন -ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু ।
অন্যান্যদের মাঝে এসভায় উপস্থিত ছিলেন-ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ইসাহক হক আলী মালিথা । এ ছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,বিভিন্ন ওয়ার্ড সভাপতি সম্পাদক সহ ছাত্রলীগ যুবলীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।