নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনকারী ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৩ জন পাশ নামমাত্র পাশ করেছে,বাকি ২৭ ফেল
করেছে । ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড.আসলাম হোসেন ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি মুরাদ আলী মালিথা ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার সর্বনিম্ন মান ও শিক্ষার্থীদের ফলাফলের এ দ্বায়ভার কার এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নাই ।
ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের সচেতন অভিভাবকবৃন্দ অধ্যক্ষ,শিক্ষক ও পরিচালনা পরিষদের সকলের ভূমিকায় সন্দিহান হয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
