ঢাকাMonday , 27 November 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গালিবুর রহমান শরীফ এর পক্ষে মনোনয়ন ফরম তুললেন তার চাচা

Link Copied!

পাবনা ৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসন থেকে ২৫ জন প্রার্র্থী কে পেছনে ফেলে সৌভাগ্যবান হয়ে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত হন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন নেতা গালিবুর রহমান শরীফ। আজ ২৭ নভেম্বর সোমবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ ও নির্বাজন অফিসার মোঃ আশরাফুল ইসলামের হাত থেকে গালিব শরীফের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার চাচা লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান শরীফ । এসময় লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা ও দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা শরীফ আহম্মেদ রুমনসহ নেতৃবৃন্দ সাথে ছিলেন।।