নিজস্ব প্রতিনিধি । আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে রেকর্ড পরিমানে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি প্রার্থীদের নমিনেশন পেপার ক্রয়ে লম্বা সারি লেগেছে ।
পদধারী-অপদধারী,যোগ্য-অযোগ্য,অভিজ্ঞ-অনভিজ্ঞ,শিক্ষিত-অর্ধশিক্ষিত,স্বশিক্ষিত, তৃণমুল-অতূণমুল নেতা,জেলা নেতা-উপজেলা নেতা,কেন্দ্রীয় উপনেতা,স্থানীয় রাজনীতি ও কর্মীবান্ধব নেতা ও অতিথি নেতাসহ প্রায় আড়াই ডজন নেতার দৌড়ঝাঁপ ও মনোনয়ন পত্র কেনার যুদ্ধ শুরু হয়েছে । বিরোধী দলের শক্ত প্রার্থীদের অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে এবং নমিনেশন পেলেই এমপি এই সুযোগ কাজে লাগাতে যে কোন মূল্যে নমিনেশন পেতে মরিয়া হয়ে উঠেছে তারা । বিরোধী প্রার্থীদের সাথে প্রতিদ্ব›িদ্বতা করার পূর্বেই নিজ দলের ডজন ডজন প্রার্থীর ছড়াছড়ি । তবে পাবনা-৪ এ অধিক সংখ্যক মনোনয়ন পত্র ক্রয়কে ইতিবাচক দিক বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে,এই আসনে আওয়ামী রাজনীতির নেতাদের সক্ষমতা ও সমৃদ্ধির ভীত শক্ত ও মজবুতভাবে স্থাপিত হয়েছে । অন্যদিকে এই যুদ্ধ অশনি সংকেত । প্রকৃত ভোটের মাঠ কাঁপানো মূল যুদ্ধ শুরু হওয়ার আগেই পাবনা-৪ আসনে আওয়ামীলীগের দলীয় নমিনেশন ক্রয়ে যারা সারি ধরেছে তাদের মধ্যে রয়েছে- (০১) জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল রহিম লাল (০২) বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস (০৩) ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস (০৪) ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু (০৫) রাকসুর সাবেক জিএস ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বীর মুক্তি যোদ্ধা আকরাম আলী খান (০৬) বীর মুক্তি যোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রশিদুল্লাহ (০৭) বীর মুক্তি যোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল (০৮) জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট রবিউল আলম বুদু (০৯) মোঃ ইছা হক আলী মালিথা (১০) জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু (১১) মোঃ পাঞ্জাব আলী বিশ^াস (১২) আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন (১৩) ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি এ্যাডভোকেট আকতারুজ্জামান মুক্তা (১৪) জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহজেবিন শিরিন পিয়া (১৫) জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গালিবুর রহমান শরীফ (১৬) কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ সাকিবুর রহমান শরীফ কনক (১৭) জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বশির আহমেদ বকুল (১৮) বাংলাদেশ সুপ্রিম কোটের সিনিয়র সহকারী এ্যাটর্নী জেনারেল ও পাবনা এ্যাডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ্যাডভোকেট এসএম গোলাম মোস্তফা তারা (১৯) এ্যাডভোকেট শ্যামা আক্তার সায়মা (২০) আলহাজ্ব ডাঃ শাহেদ ইমরান (২১) কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটন (২২) বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ জালাল উদ্দিন তুহিন (২৩) ড.মুসলিমা জাহান ময়না ও (২৪) ইঞ্জিনিয়ার আব্দুল আলীম ও (২৫) এ্যাড,মোঃ হাববিুর রহমান হাবিব।
শেষমেষ কি হয় এবং অগনিত নমিনেশন প্রত্যাশি নেতাদের মধ্য থেকে আওয়ামীলীগ কোন প্রক্রিয়ায় কতটুকু স্বচ্ছতা ও বিচক্ষনতা দেখিয়ে এবং রাজনীতির মুল্যায়ন করে কার কপালে রাজটিকা পরায়,তা দেখার প্রতিক্ষায় রয়েছে আওয়ামীলীগের তৃণমুলের নেতাকর্মী,সমর্থক ও ভোটাররা।
