ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

এবি ব্যাংক লিমিটেডে-এর রূপপুর উপশাখার শুভ উদ্বোধন

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২০, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ২০ নভেম্বর সোমবার সকালে রূপপুর গ্রীনসিটির সামনে সাপুরস্থ মষ্কো টাওয়ারের দ্বোতালায় এবি ব্যাংক লিমিটেডে-এর রূপপুর উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চয়ালি উপস্থিত হয়ে এবি ব্যাংকের ৪৩তম শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল ।এসময় রূপপুর শাখায় গ্রাহক ও সুধিজনদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ সাইফুল আলম বাবু মন্ডল,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সমাবেক সদস্য মোঃ শফিউল আলম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন,সলিপপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলম মোহাম্মদ,স্বপ্নদ্বীপ রির্সোটের পরিচালক মোঃ জিয়া সরদার,এসআই জুলহাস উদ্দিন প্রমুখ।
এবি ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদ হোসেন রানার সঞ্চালিত অনুষ্ঠানে এসময় সমবেত ছিলেন এপি ব্যাংক রূপপুর উপশাখার ব্যবস্থাপক ইনামুল হক,অফিসার সিরাতুন নুর বিন রহমান,মুক্তার হুসাইন জুন্নাইন ও সম্পা আকতারসহ নবাগত অফিসার ও ব্যাংকের স্থানীয় নবাগত গ্রাহকবৃন্দ ।