নিজস্ব প্রতিনিধি । হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়েজিত থানা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৫ নভেম্বর বুধবার ঈশ্বরদী আমবাগান জামিয়া ছিদ্দিকিয়া মাদরাসায় সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে ।
হিফজুল কোরআন প্রতিযোগিতা ঈশ্বরদী উপজেলার ১৫ টি মাদরাসার বাছাইকৃত ১৭০ জন ছাত্র ৪ টি গ্রুপে । (১) ৫ পারা (২) ১০ পারা (৩) ২০ পারা (৪) ৩০ পারা অংশ নেয়। এর মধ্যে প্রতি গ্রুপে ১০ জন করে বাছাই করে মোট ৪০ জন কে বিভিন্ন ক্রোকারিজ সামগ্রি পুরস্কার দেওয়া হয় । উক্ত অনুষ্ঠানে পাবনা জেলা কমিটির সভাপতি হাফেজ আ: হাই,সহ-সভাপতি মুফতি ওলিউল্লাহ,সেক্রেটারি মুফতি আঃ আল মামুন,হাফেজ সাইফুল,মাঃ আসাদুজ্জামান উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ঈশ্বরদী থানা কমিটির সভাপতি হাফেজ হাবিবুল্লাহ,মাও: হাসান ভুইয়া,হাফেজ শাফি ও হাফেজ আঃ কাদের সহ অনেকেই উপস্থিত ছিলেন । অনুষ্ঠান পরিচালনা করেন আমবাগান মাদরাসার শিক্ষক ও ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মুফতি ওলিউল্লাহ ।
