নিজস্ব প্রতিনিধি । বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবৈধ অবরোধে জনগনের সাড়া নাই ।সব কিছুতেই স্বাভাবিক অবস্থা,প্রভাব পড়েনি বাজার ঘাটে । ঈশ্বরদীর রাজনীতির মাঠ দখলে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের আজীবন সংগ্রামী নেতা,রাজপথের লড়াকু সৈনিক বিপ্লবী সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর দখলে । ঈশ্বরদী বাসীর আশ্বাস,কর্মীবান্ধব নেতা আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বেই সকলের বিশ্বাস । অন্যদিকে অস্তিত্ব সংকটে বিএনপি-জামাত রাজপথ ছাড়া ।
তারপরও চোরাগুপ্তা হামলা করে দেশের সাধারন জনগনকে হয়রানি করছে বিএনপি-জামায়াত । আন্দোলনের নামে তাদের নাশকতা, অগ্নিসন্ত্রাস,নৈরাজ্য মোকাবেলা এবং বিএনপি -জামায়াতের ডাকা এই অবৈধ অবরোধ প্রতিরোধে অন্যান্য দিনের মতো আজ ১৩ নভেম্বর সোমবার সকাল এগারটায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজপথ প্রকম্পিত করে মিছিলটি বাজারের ১ নং গেটের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু । বিএনপি’র জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বলেন,আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে আছে। আমরা জীবন দিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করবো। পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা,বাসে আগুন ও বাসের হেলপারকে আগুনে পুড়িয়ে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালে যা করেছে,তা আবার শুরু করেছে। আওয়ামী লীগ প্রতিরোধের জন্য মাঠে আছে জানিয়ে তিনি আরো বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে বিএনপি-জামায়াত প্রতিহত করব। যাতে জনগণের জানমাল ও দেশের সম্পদ রক্ষা করা যায়। আগুন সন্ত্রাসীদের জাতি ঘৃনাভরে প্রত্যাখান করে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি একসঙ্গে এই নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে,যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে,বিএনপির বিরুদ্ধে,জামায়াত-শিবিরের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।
পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু,ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক,সলিমপুর ইউনিযন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেযারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,দাশুড়িয়া ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিযন পরিষদের চেযারম্যান বকুল সরদার ও মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন মিঠু ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আকরাম আলী খান,শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম বিশ্বাস,দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাসসহ আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের অগনিত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
