ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

পাকশী রুপপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১৮, ২০২৩ ৪:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ১৫ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুরে অভিযান পরিচালনা করে নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার (খ) ঈশ্বরদী সার্কেল । অভিযানে রূপপুর এলাকার গোলাপ প্রামাণিকের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি প্রামাণিক (২৭) কে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে আটক করা হয় ।
সূত্র জানায়,গোঁপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী টিম এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।