ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

ঈশ্বরদী বাজার থেকে জব্দ করা হয়েছে গরুর পচা মাংস

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১৮, ২০২৩ ৪:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী বাজার থেকে বুধবার,১৫ নভেম্বর সকালে গরুর চার মণ পচা মাংস জব্দ করে মাটি চাপা দেওয়া হয়েছে । ক্রেতা ও বাজার সূত্রে জানা যায়, ঈশ্বরদী বাজারের মায়ের দোয়া গোস্ত ঘরের মালিক কসাই আরিফুল ইসলাম সকালে বাড়ির ফ্রিজ থেকে গরুর মাংস একটি রিকশায় করে দোকানে আনার পথে ঈশ্বরদী পৌরসভার কসাইখানার ভারপ্রাপ্ত পরিদর্শক গোলাম রসূলের নজরে পড়ে । তিনি বিষয়টি আগ্রহের সাথে পর্য়বেক্ষন করার জন্য মাংসের কাছে গিয়ে দুর্গন্ধ পান। সাথে সাথে তিনি স্যানেটারি ইন্সপেক্টর আবু কাওছার সুজাকে বিষয়টি অবগত করেন । পরে আবু কাওছার সুজা বাজারে এসে চার মণ পঁচা গরুর মাংস জব্দ করেন ।
ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, ঈশ্বরদীর মাংসের বাজারে প্রায়ই ফ্রিজে রাখা মাংস বিক্রি করতে দেখা যায় । যার বেশির ভাগই অসুস্থ গরুর মাংস। অসুস্থ কোনো গরু হঠাৎ মারা যাওয়ার উপক্রম হলে তা জবাই করা হয়। সে মাংস কম দামে কিনে ফ্রিজে রেখে পরের বিক্রি করা হয়। শুধু তাই নয়,ঈশ্বরদী বাজারে মাঝে মধ্যেই মরা গরুর মাংস বিক্রিরও খবর জানা যায় । জব্দকৃত মাংস মাটিতে পুতে ফেলা হলেও মাংসের মালিক বা কসাইয়ের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন না করায় ক্রেতা ও স্থানীয় জনসাধারনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
এ ব্যাপারে স্যানেটারি ইন্সপেক্টর আবু কাওছার সুজা বলেন,মাংস ব্যবসায়ী ও কসাই আরিফুল ইসলাম রাতে অসুস্থ গরু জবাই করে মাংস ফ্রিজে রেখেছিলেন । সকালে বাজারে বিক্রির সময় তা ধরা পড়ে। তাকে পৌরসভার ডেকে আনা হয়েছে,পরবর্তী পদক্ষেপ মেয়র সাহেব নেবেন ।