নিজস্ব প্রতিনিধি । তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই স্বাগত জানিয়ে ঈশ্বরদীতে আনন্দ মিছিল বের করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক,ষ্টেশন রোড,প্রেসক্লাব হয়ে চাঁদ আলী মোড়ে গিয়ে শেষ হয় ।
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নির্দেশে মিছিলে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম বিশ্বাস,দপ্তর সম্পাদক মোঃ আজিজুর রহমান চঞ্চল,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন খান,শরিফুল হাসান আরিফ,ছানো্য়ার হোসেন,মাহফুজুর রহমান শিপন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবায়ের বিশ্বাসসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ ছাড়াও এতে যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা লীগ,কৃষকলীগ,শ্রমিককলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন । এ সময় তারা তফসিলকে স্বাগত জানান এবং নৌকা নৌকা বলে স্লোগান দেন ।
