নিজস্ব প্রতিনিধি ।। ১৩ নভেম্বর সোমবার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া)আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী,সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে প্রতিদিনের ন্যায় আজও বেলা ১১টায় বিএনপি-জামায়াতের ৫ম দফা ডাকা অবরোধের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে ঈশ্বরদী বাজারের ১ নং গেট সংলগ্ন পুরাতন মটর স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়,ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল খালেক উপজেলা আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান পিন্টু, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার,মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিঠু।এসময় মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলাপরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস,দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী মন্ডল,উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও ঈশ্বরদী ট্রাক শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সেকুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব জিতু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবায়ের বিশ্বাস সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অগনিত নেতাকর্মী সমর্থকসহ
মিছিলটিতে অন্তত দুই হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক বৃন্দ অংশ গ্রহণ করেন
