ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানে ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি। ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ ১লা নভেম্বর বুধবার জাতীয় যুব দিবস,২০২৩ পালন করা হয়েছে। এবারে জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য বিষয় স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,বিশেষ অতিথী ছিলেন-ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। এসময় সহকারী কমিশনার ভূমি টিএম রাহসিন কবির,মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মুরাদ আলী মালিথা,সাবেক ভিপি ইমরুল কায়েস দারা,টিও আাসাদুজ্জামান,সমবায় কর্মকর্তা মাসুদ রানা,ট্রাফিক সার্জেন্ট আরিফ,ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাতেন,বাসস প্রতিনিধি আবুল হাশেম প্রমুখ।
শেষে যুব উন্নয়নের প্রশিক্ষনপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মধ্যে সনদপত্র ও যুব ঋনের চেক বিতরন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোরশেদ আহমেদ।